ডেমরায় কারখানার আবর্জনায় নদ দূষণ: মামলা দায়ের

ডেমরা (ঢাকা) প্রতিনিধি | ২ জুলাই ২০২২, ১২:১০

-ফাইল ছবি

রাজধানীর ডেমরায় কায়েতপাড়া এলাকায় বালু নদে ওরিয়েন্ট বাটন লি. নামে একটি কারখানার বর্জ্য ও আবর্জনা ফেলে নদের পানি দূষণ করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় বুধবার দিনগত রাতে ডেমরা থানাধীন রাজাখালী নৌ-পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মো. আহসান হাবিব খান ওই কারখানার মালিকসহ অভিযুক্ত ৩ জনের বিরুদ্ধে মামলা করেন। তবে অভিযুক্তরা বর্তমানে পলাতক রয়েছেন বলে জানা গেছে।

অভিযুক্তরা হলেন- ওরিয়েন্ট বাটন লি. কারখানার মালিক হবিগঞ্জের সদর থানার মৃত সিরাজ মিয়ার ছেলে জাবেদুর রহমান শাহিন (৪৫), কারখানার ম্যানেজার বগুড়ার ধুনট থানার বীরের বাড়ী গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে ফজলুল হক (৫০) ও কারখাার হেড কেমিস্ট গাজীপুরের জয়দেবপুর থানার চান্দনা চৌরাস্তা এলাকার মো. জয়নাল আবেদীনের ছেলে মো. মনির হোসেন (৫০)।

নৌ-পুলিশের বরাত দিয়ে মামলার বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার কর্মকর্তা (অপারেশন) সুব্রত কুমার পোদ্দার বলেন, গত বুধবার বিকালে রাজাখালি নৌ-পুলিশ ফাঁড়ির পুলিশ ও পরিবেশ ও নদী রক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান এইচ.এম সুমন ও সহযোগী মুক্তার হোসেন কায়েতপাড়ায় অভিযান চালায়। এ সময় তাদের নজরে আসে ওরিয়েন্ট বাটন লি. নামে কারখানাটির সকল প্রকার বর্জ্য ও আবর্জনা ফেলে বালু নদের পানি দূষিত করা হচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব