ডেমরায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

ডেমরা (ঢাকা) প্রতিনিধি | ২৯ জুন ২০২২, ২১:২২

মরদেহ-প্রতীকী ছবি

মঙ্গলবার বিকালে রাজধানীর ডেমরার মধুবাগের একটি বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১৯/৫ নম্বর বাসার দ্বিতীয় তলা থেকে ওই দম্পতির লাশ উদ্ধার করা হয়।

এসময় একই কক্ষে স্ত্রী সীমা সুলতানার (৪০) গলাকাটা লাশ অন্যদিকে স্বামী মো. লিয়কত আলীকে (৫০) বৈদ্যুতিক পাখার সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। ঘটনাস্থল থেকে ধারালো ছুরি ও বটি উদ্ধার করে পুলিশ।

নিহত লিয়াকত আলী ফরিদপুরের বোয়ালমারি উপজেলার মৃত আজিম মোল্লার ছেলে। সীমা আক্তারের বাড়ি মাগুরা জেলায়। তাদের লিমন (১৮) নামে এক ছেলে ও লিমা (২৫) এক মেয়ে রয়েছে। ওই বাড়ীর নিচতলায় লিমা ফার্মেসী নামে লিয়াকত আলী একটি ওষুধের দোকান চালাতেন। ডিএসসিসির ৬৫ নং ওয়ার্ডের মধুবাগ এলাকায় ওই বাড়ীতেই গত ২০ বছর ধরে পরিবারসহ তারা ভাড়া থাকতেন লিয়াকত আলী। এ ঘটনায় সুরতহাল শেষে মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে জানায় পুলিশ।

প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছেন সোমবার দিনগত গভীর রাতে পারিবারিক কলহের জের ধরে লিয়াকত আলী প্রথমে তার স্ত্রীকে গলা কেটে হত্যা করে পরে নিজে বৈদ্যুতিক পাখার ঝুলে আত্মহত্যা করেন।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার দিনগত রাতের খাবার খেয়ে ছেলে লিমন নিজের ঘরে পড়াশোনা করে ঘুমিয়ে পড়েন। এদিকে মঙ্গলবার দুপুরে বাবা মায়ের ঘরের দরজা বন্ধ দেখে লিমন বাসার ভেন্টিলেটর দিয়ে তাকালে পিতার ঝুলন্ত দেহ দেখে বাড়ির মালিক জাকারিয়াকে খবর দেন। পরে বাড়ির মালিকসহ স্থানীয়রা ডেমরা থানায় খবর দিলে ওই দিন বিকালে পুলিশ ঘটনাস্থলে আসে।

ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে আমরা এসে মঙ্গলবার রাত পৌনে ৯টা পর্যন্ত লাশ উদ্ধারসহ সুরতহালের কার্যক্রম চালাচ্ছি। ময়না তদন্ত রিপোর্টের ভিত্তিতে ওই দম্পতির মৃত্যুর আসল রহস্য বেরিয়ে আসবে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব