ডেমরায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা: গ্রেফতার ২

সালে আহমেদ,ডেমরা | ২০ জুন ২০২২, ০৭:৪৯

সংগৃহীত

রাজধানীর ডেমরায় চোর সন্দেহে চাঞ্চল্যকর রাকিব রহমান (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত ৮ জনসহ অজ্ঞাত ৪/৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে মৃতের স্ত্রী মোছা.মুন্নি।

এ ঘটনায় আটক শাহিন মিয়া (২৫) ও নাজমুল (২১) নামে দুজনকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে রোববার দুপুরে আদালতে পাঠায় পুলিশ। গত ১৭ জুন দিবাগত রাত ১২ টার দিকে মামলাটি দায়ের করা হয়। ওইদিন সকালে বাদশা মিয়া রোডস্থ ৬ নং গলির স্যাটেলাইট গার্ডেন-২ এর সামনে রাস্তার রাকিবকে পিটিয়ে ও মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে বলে ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে গ্রেফতারকৃতরা। গ্রেফতার শাহীন কুড়িগ্রামের গছাকাটা থানার নয়ানা গ্রামের আব্দুল কাদেরের ছেলে ও নাজমুল একই এলাকার সাহেবের ঘাস গ্রামের মফিজুল ইসলামের ছেলে। তারা ডেমরায় বাদশা মিয়া রোড এলাকায় বসবাস করতো। অন্যান্য আসামিরা হলো- বাদশা মিয়া রোডস্থ ৬ নং গলির স্যাটেলাইট গার্ডেনের বিল্লাল হোসেনের ছেলে মো. সাদ্দাম (৩০), ওই ভবনের কেয়ারটেকার আশিক (৩০), সহযোগী মো. শফিকুল (২৬), আজিজার (২৬) ও লেবার ঠিকাদার সোহাগ (৩০)।   

বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার অপারেশন অফিসার (ইন্সপেক্টর) সুব্রত কুমার পোদ্দার বলেন, তদন্ত সাপেক্ষে আমরা জানতে পারি যে নিহত রাকিব কোথাও চুরি করতে গিয়ে মানুষের সামনে পড়লে ইউসুফ নামে এক ব্যক্তির জাতীয় পরিচয় পত্র দেখিয়ে বলে তাকে চিনতে পারে কিনা। এদিকে রাকিব গত ৩ জুন রাতে ওই ভবন থেকে একটি মোবাইল চুরি করে আনে যার ভিডিও সিসি ক্যামেরায় ধারণ করা রয়েছে। ওই ভিডিও দেখেই ভবন সংশ্লিষ্ট খুনিরা রাকিবকে শনাক্ত করে। কাকতালীয়ভাবে গত ১৭ জুন (শুক্রবার) ভোরে বাদশা মিয়া রোড এলাকায় একই সার্ট পড়ে আসলে খুনিরা রাকিবকে চিনে ফেলে। এ সময় ওই জাতীয় পরিচয় পত্র দেখিয়ে ইট ছুড়ে মেরে কৌশলে রাকিব পালানোর চেষ্টা করে ব্যর্থ হয়। এ ঘটনায় তাকে পিটিয়ে হত্যা করা হয়। শিগগিরি অন্যান্য আসামিদের গ্রেফতার করা হবে বলেও জানান সুব্রত কুমার। 

এদিকে মৃতের স্ত্রী মোছা. মুন্নি বলেন, বাদশা মিয়া রোডস্থ ৬ নং গলির স্যাটেলাইট গার্ডেন-২ ভবনের মালিক আনোয়ার মৃধার হুকুমেই রাকিবকে হত্যা করা হয়েছে। তাকে আমরা মামলার প্রধান আসামি করতে চেয়েছি কিন্তু পুলিশ তাকে আসামি করেনি। আনোয়ার মৃধার পক্ষ থেকে আমাকে অনেক টাকার লোভ দেখানো হয়েছে মামলা না করার জন্য। কিন্তু আমি আমার স্বামী হত্যার সঠিক বিচার চাই।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা