ডিআইইউ সাংবাদিক সমিতির নেতৃত্বে মুছা ও মাহমুদুল

সায়েম খান | ৪ জুন ২০২২, ২১:২৯

সংগৃহীত

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির ‘কার্যকরী পরিষদ নির্বাচন ২০২২-২৩ সভাপতি হয়েছেন দ্যা ডেইলি পোস্টের প্রতিনিধি মুছা মল্লিক ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন পিবিএন২৪ প্রতিনিধি মাহমুদুল হাসান।

শুক্রবার (৩ জুন) দুপুরে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের ৩০৯ নং কক্ষে সকলের উপস্থিতিতে সাংবাদিক সমিতির এই নির্বাচন সম্পন্ন হয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির উপদেষ্টা সদস্য রাজিউর রহমান এই ফলাফল ঘোষণা করেন। 

নতুন এ কমিটিতে সহ-সভাপতি-১ পদে নির্বাচিত জাগো নিউজ ও বাণিজ্য প্রতিদিনের প্রতিনিধি ইসমাম হোসেন মবিন, সহ-সভাপতি-২ পদে একুশে টিভি অনলাইনের সাদিয়া তানজিলা, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে আগামির নিউজের বাহারুল ইসলাম,যুগ্ম-সাধারণ সম্পাদক-২ পদে দৈনিক ইত্তেফাক ও অধিকারের কাজী ফিরুজ আহমেদ,কোষাধ্যক্ষ পদে দৈনিক ভোরের ডাকের ফয়সাল আহমেদ, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক আমার সংবাদের ইব্রাহীম প্রমানিক, দপ্তর সম্পাদক পদে রাইজিং বিডির কাওছার আলী,প্রচার ও প্রকাশনা পদে বাংলাভিশনের ইসরাত জাহান, সাহিত্য বিষয়ক সম্পাদক পদে সাম্প্রতিক দেশকালের মশিউর রহমান,কর্মসুচি ও পরিকল্পনা পদে শেয়ারবিজের তানজিলা আক্তার লিজা, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক পদে খোলা কাগজের আশরাফুল ইসলাম সুমন, কার্যনির্বাহী সদস্য-১ প্রতিদিনের সংবাদ এর হুমায়রা আনজুম শ্যামসী, কার্যনির্বাহী সদস্য-২ আওয়াজ বিডির রাকিবুল হাসান ও কার্যনির্বাহী সদস্য-৩ এবি৭১টিভি এর আবুল কালাম। 

এসময় আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা সদস্য মুরাদ হুসাইন এবং সদ্য সাবেক সভাপতি জাফর আহমেদ শিমুল ও সাবেক দপ্তর সম্পাদক ফাইজুল হক নোমান।

উপদেষ্টা মন্ডলীর সদস্য রাজিউর রহমান বলেন, ‘প্রত্যক্ষ ভোটে একটি উৎসবমুখর পরিবেশে এ নির্বাচন হয়েছে। আশা করি নব-নির্বাচিত কমিটির পাশাপাশি সদস্যরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে উপস্থাপন করতে সহায়ক ভূমিকা পালন করবে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা