রাজধানীর মিরপুরের শাহ আলী মারাদাসার সামনে ট্রাকের ধাক্কায় সামান্তা আক্তার (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১০ মার্চ) দিনগত রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত ২টার দিকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, নিহত সামান্তা ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের (ইউআইটিএস) চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থী ছিল। তিনি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার গোপালপুর গ্রামের নুরুল আলমের মেয়ে। মিরপুর দিয়াবাড়ি বাজারসংলগ্ন এলাকায় ভাড়া বাসায় পরিবারের সঙ্গে থাকতেন তিনি।
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: