চাকরির পরীক্ষায় অনিয়ম: যুবলীগ-ছাত্রলীগ নেতাসহ ৬ আসামী কারাগারে

সময় ট্রিবিউন | ২১ নভেম্বর ২০২১, ১১:২২

কেন্দ্রীয় যুবলীগের সদস্য মো. মাকসুদুর রহমান-ছবি: সংগৃহীত

পটুয়াখালীতে উপ-খাদ্য পরিদর্শক পদে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার হওয়া ৬ আসামীকে কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার (২০ নভেম্বর) সকালে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আনোয়ার হোসেন বাদী হয়ে মামলাটি করেন।

মামলার আসামিরা হলেন কেন্দ্রীয় যুবলীগের সদস্য মো. মাকসুদুর রহমান (৩০), পটুয়াখালী সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি রাসেল হোসেন (৩০), মো. কাওছারুল আলম (৩০), মো. জহিরুল ইসলাম (৩১), অলিউল ইসলাম (৩২) ও শিমু আক্তার (৩১)।

শুক্রবার (১৯ নভেম্বর) অনুষ্ঠেয় উপ-খাদ্য পরিদর্শক পদে নিয়োগ পরীক্ষায় পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রে শিমু আক্তার নামে এক পরীক্ষার্থীর কাছে ইলেকট্রনিক ডিভাইস পাওয়া যায়। বিষয়টি কেন্দ্রে দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জানালে তিনি আইনগত ব্যবস্থা গ্রহণ করেন। পরে পুলিশ শিমু আক্তারের স্বীকারোক্তি অনুযায়ী অন্য পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেন এবং তারাও ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকারোক্তি দিলে ওইদিন রাতে পুলিশ বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, নারীসহ আটক ছয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়ে দেওয়া হয়। এ ঘটনায় আর কেউ সম্পৃক্ততা আছে কি না তা ক্ষতিয়ে দেখা হচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা