র‌্যাবের সঙ্গে জঙ্গিদের গুলিবিনিময়, অস্ত্রসহ আটক ৪

ময়মনসিংহ প্রতিনিধি | ৪ সেপ্টেম্বর ২০২১, ১৬:৩১

ছবিঃ সংগৃহীত

ময়মনসিংহে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) সদস্যদের সঙ্গে জঙ্গিদের গুলিবিনিময়ের ঘটনায় অস্ত্রসহ চারজনকে আটক করা হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। আটককৃতরা জেএমবির সদস্য বলে জানিয়েছে র‌্যাব। 

শনিবার (০৪ সেপ্টেম্বর) ভোরে নগরীর খাগডহর এলাকায় এ ঘটনা ঘটে। সকালে র‍্যাব-১৪ এর অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) হান্নানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জঙ্গিদের তৎপরতা ও ব্রহ্মপুত্র নদে একটি নৌকায় তাদের অবস্থানের কথা জানতে পেরে র‍্যাব-১৪ এর একটি দল নগরীর খাগডহর এলাকায় অভিযানে যান। র‍্যাবের উপস্থিতি ঠিক পেয়ে জঙ্গিরা গুলি ছুঁড়তে শুরু করে। এ সময় র‍্যাব সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুঁড়ে।

 গুলিবিনিময়ের পর ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করে র‍্যাব। এ সময় তাদের কাছ থেকে গুলিভর্তি একটি বিদেশি পিস্তল, তিনটি চাপাতিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
    ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
  1. অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
    অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২