কলেজশিক্ষককে মারধর: আড়ানীর পৌর মেয়র গ্রেপ্তার

সময় ট্রিবিউন | ৯ জুলাই ২০২১, ২২:১২

স্থানীয় এক কলেজশিক্ষককে মারধরের মামলায় রাজশাহীর আড়ানী পৌরসভা মেয়র মুক্তার আলীকে গ্রেপ্তার করে রাজশাহী পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে আনা হয়-ছবি: সংগৃহীত

স্থানীয় এক কলেজশিক্ষককে মারধরের মামলায় রাজশাহীর আড়ানী পৌরসভা মেয়র মুক্তার আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রাজশাহীর পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন জানান, পাবনার ঈশ্বরদীর পাকশী এলাকা থেকে শুক্রবার ভোর ৫টার দিকে মুক্তার ও তার শ্যালক রজনকে তারা গ্রেপ্তার করেন।

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মুক্তারকে গ্রেপ্তারের পর তাকে নিয়ে বাঘা উপজেলার আড়ানীর নিজ বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় মেয়রের বাড়ি থেকে চার বোতল ফেনসিডিল, ১০০ গ্রাম গাঁজা, নগদ এক লাখ টাকা এবং দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করে পুলিশ।

এর আগে স্থানীয় কলেজশিক্ষক মনোয়ার হোসেন মজনুর বাড়িতে হামলার অভিযোগে ৭ জুলাই মেয়র মুক্তার আলীর বাড়িতে পৌর মেয়র মুক্তার আলীর বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় তার বাড়ি থেকে চারটি আগ্নেয়াস্ত্র, গুলি, মাদকদ্রব্য, প্রায় এক কোটি টাকা উদ্ধার করে পুলিশ। সেদিন মেয়রের স্ত্রী ও দুই ভাতিজাকে গ্রেপ্তার করে পুলিশ। তখন মুক্তার পলাতক ছিলেন।

পুলিশ সুপার বলেন, ওই দিন তার বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলাসহ অস্ত্র, মাদক ও বিস্ফোরক আইনে আরও পাঁচটি মামলা হয়।

মুক্তার আলী বাঘা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। গত নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দ্বিতীয়বারের মত মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগ নেতা মুক্তার আলী।

এর আগে ২০১৫ সালে তিনি দলীয় মনোনয়নেই মেয়র হয়েছিলেন। সে সময় তিনি পৌরসভা যুবলীগের সভাপতি ছিলেন। বর্তমান কমিটিতে তার কোনো পদ নেই।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা