রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান চালাবে র‍্যাব 

সময় ট্রিবিউন ডেস্ক | ১৭ মার্চ ২০২৩, ০২:১৭

সংগৃহীত
রোহিঙ্গা ক্যাম্পে শরণার্থীরা নানা অপরাধে জড়িত হওয়ার বিষয় বিবেচনায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন জানিয়েছেন, শিগগিরই রোহিঙ্গা ক্যাম্পগুলোতে যৌথ অভিযান পরিচালনা করা হবে।   
 
র‍্যাবের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে বৃহস্পতিবার (১৬ মার্চ) সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা জানান তিনি। 
 
সম্পপ্রতি দেখা গেছে, রোহিঙ্গাদের একটি বড় অংশ নানা অপরাধে জড়াচ্ছে। মাদক কারবার থেকে শুরু করে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পগুলোতে খুনের ঘটনা ঘটছে। হামলা হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরও।  
 
র‍্যাববপ্রধান বলেন, জঙ্গি, মাদক কারবারিসহ সন্ত্রাসীদের কাছে আতঙ্কের নাম র‍্যাব। রোহিঙ্গা ক্যাম্পের পরিস্থিতি শান্ত রাখতে শিগগিরই যৌথ অভিযান পরিচালনা করা হবে। র‍্যাব ভবিষ্যতে মানবাধিকার সমুন্নত রেখে মোকাবিলা করবে জঙ্গিবাদ, প্রতিহত করবে সন্ত্রাসীদের।   
 
নতুন জঙ্গি সংগঠনের অর্থায়ন নিয়েও কথা বলেন র‍্যাবের ডিজি। তিনি জানান, জঙ্গিদের জন্য যুক্তরাজ্য থেকে টাকা আসে।
 
১৯ বছরের পথচলায় র‍্যাবকে সফল এলিট ফোর্স হিসেবে দাবি করেন ডিজি। এসময় তিনি বলেন, ফোর্সে কোনো বিপথগামী সদস্যের জায়গা হবে না। কোনো ব্যক্তির দায় বাহিনী নেবে না।
 
উল্লেখ্য, আগামী ২৬ মার্চ র‍্যাবের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী। 


আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা