চুয়াডাঙ্গায় ৫টি স্বর্ণের বারসহ দুজন আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি | ১৬ সেপ্টেম্বর ২০২২, ২১:৪৭

সংগৃহীত

চুয়াডাঙ্গা শহরের রেল বাজারের অদূরে অভিযান চালিয়ে পাঁচটি স্বর্ণের বার জব্দ করেছে পুলিশ। এসময় প্রাইভেটকারসহ আটক করা হয়েছে দুই পাচারকারীকে। বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন-দামুড়হুদা উপজেলার কুতুবপুর গ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে কামরুল হাসান জুয়েল (৩৫) ও একই এলাকার আরিফ (৫০)।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাব্বুর রহমান জানান, ফরিদপুর থেকে একটি প্রাইভেটকার স্বর্ণের বারের চালান নিয়ে দর্শনার দিকে যাচ্ছে- এমন তথ্য পেয়ে রেলবাজার এলাকার পুরাতন স্টেডিয়াম মোড়ে ওত পেতে থাকে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। এ সময় একটি প্রাইভেটকার গতিরোধ করে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে প্রাইভেটকারের দরজা থেকে উদ্ধার করা হয় স্কচটেপ দিয়ে মোড়ানো পাঁচটি স্বর্ণের বার।

চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন জানান, পাচারকারিদের আটকের পর মূল হোতাদের তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা