মোংলায় ৫৪৮০ লিটার চোরাই ডিজেল, এক হাজার মিটার রশি জব্দ

মনির হোসেন, মোংলা | ১৫ সেপ্টেম্বর ২০২২, ০৩:১০

সংগৃহীত

মোংলা বন্দরে বিদেশী জাহাজ থেকে শুল্ক ফাঁকি দিয়ে পাচার করে আনার সময় একটি ইঞ্জিন চালিত স্টিল বডির নৌকা থেকে ৫৪৮০ লিটার চোরাই ডিজেল ও জাহাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের ১০০০ মিটার রশি জব্দ করেছে কোস্টগার্ড পশ্চিম জোন। ১৪ সেপ্টেম্বর বুধবার রাত ১টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মোংলার পশুর নদী সংলগ্ন এলাকা থেকে চোরাই ডিজেল ও রশি জব্দ করে কোস্টগার্ড সদস্যরা।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে গণমাধ্যমে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড পশ্চিম জোনের স্টাফ অফিসার (গোয়েন্দা) লেফটেন্যান্ট কমান্ডার এম. মামুনুর রহমান, বিএন

তিনি বলেন, চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে কোস্টগার্ড পশ্চিম জোনের টহল দলের সদস্যরা বুধবার (১৪ সেপ্টেম্বর) রাত ১ টা ৪৫ মিনিটে মোংলা বন্দরে অবস্থানরত একটি বিদেশী জাহাজ থেকে শুল্ক ফাঁকি দিয়ে পাচার করে আনার সময় পশুর নদী সংলগ্ন এলাকায় একটি ইঞ্জিন চালিত স্টিল বডির নৌকায় তল্লাশী করে ৫৪৮০ লিটার চোরাই ডিজেল ও জাহাজে ব্যবহৃত ১০০০ মিটার রশি জব্দ করে। অভিযান চলাকালীন সময়ে কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি আঁচ করতে পেরে পালিয়ে যায় চোরাকারবারিরা।

জব্দকৃত চোরাই ডিজেল, রশি ও পাচারকাজে ব্যবহৃত স্টিল বডির নৌকা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।

কোস্টগার্ডের এখতিয়ারভূক্ত এলাকাসমূহ ও মোংলা বন্দরে বিদেশী জাহাজে শুল্ক ফাঁকি দিয়ে পাচার কাজে জড়িত পাচারকারী ও চোরাকারবারিদের বিরুদ্ধে কোস্টগার্ডের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানান কোস্টগার্ডের গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এম. মামুনুর রহমান, বিএন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা