পরীক্ষার হলে লাইভ: বহিস্কার হলেন সেই ছাত্রলীগ নেতা

সময় ট্রিবিউন | ১৪ জুন ২০২২, ২১:৪৬

পরীক্ষা চলাকালে ফেসবুকে লাইভে আসা সেই ছাত্রলীগ নেতা মনির-ফাইল ছবি

ঝিনাইদহে কারিগরি শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষা চলাকালে ফেসবুকে লাইভে আসা সেই ছাত্রলীগ নেতা মনির হোসেন সুমনের ফলাফল শিটে তাকে বহিষ্কৃত দেখানো হয়েছে।

সোমবার বিকালে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ইঞ্জিনিয়ার আব্দুর রহমান স্বাক্ষরিত ফলাফলে এ তথ্য পাওয়া যায়।

মনির হোসেন সুমন কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি শহরের প্রিজম কম্পিউটার একাডেমির শিক্ষার্থী ছিলেন। এ ছাড়াও প্রিজম কম্পিউটার একাডেমির সব শিক্ষার্থীদের ফেল দেখানো হয়েছে।

জানা গেছে, কারিগরি শিক্ষা বোর্ডের কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনের জুলাই-ডিসেম্বর সেশনে প্রিজম কম্পিউটার একাডেমি থেকে ১৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। একজনকে বহিষ্কৃত এবং বাকি ১৪ জনের রোল নম্বরের পাশে ফেল দেখানো হয়েছে।

গত ৮ এপ্রিল দুপুরে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রে ছয় মাস মেয়াদি কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন বিষয়ের পরীক্ষা দেওয়ার সময় কক্ষ থেকে ৯ মিনিট ৩৮ সেকেন্ডের একটি লাইভ করেন সুমন। এরপর মুহূর্তের মধ্যেই ফেসবুকে সেটি ভাইরাল হয়ে যায়। শুরু হয় আলোচনা-সমালোচনা।

এরপর এ ঘটনা তদন্তে ৯ এপ্রিল ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের চিফ ইন্সট্রাক্টর সোহরাব হোসেনকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।

একই রাতে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। 

তদন্ত কমিটির প্রতিবেদনে সদ্য বিলুপ্ত কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন সুমনের পরীক্ষা বাতিলের সুপারিশ করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা