মোবাইল কিনে দেওয়ার কথা বলে প্রেমিকাকে ধর্ষণ চেষ্টা, প্রেমিক গ্রেপ্তার

সময় ট্রিবিউন | ১৩ জুন ২০২২, ০৮:৫৯

গ্রেপ্তার-প্রতীকী ছবি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালী সুবর্ণচর উপজেলায় প্রেমিকাকে মোবাইল কিনে দেওয়ার কথা বলে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে প্রেমিকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী প্রেমিকা বাদী হয়ে নারী ও শিশু দমন আইনে মামলা করলে সাইফুল ইসলাম (২৩) নামের ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ।

রোববার (১২ জুন) বিকেলে গ্রেপ্ততারকৃত আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল দুপুরে তাকে আটক করে পুলিশ। 

সাইফুল উপজেলার চরজুবিলী ইউনিয়নের চরমহি উদ্দিন গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। সে পেশায় একজন দোকান কর্মচারী। 

পুলিশ জানায়, ওই তরুণীর সাথে স্থানীয় একটি বাজারে কসমেটিকস দোকানদার সাইফুলের সাথে প্রেমের সর্ম্পক হয়। শনিবার সকালে মোবাইল ফোন কিনে দেয়ার কথা বলে প্রেমিক তাকে দোকানে ডেকে নেয়। এরপর তরুণীকে বাজার থেকে ভালো ফোন কিনে দেবে বলে মোটর সাইকেলে করে নিয়ে যাওয়ার পথে প্রেমিক তার প্রেমিকাকে বোনের বাড়িতে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। পরে তরুণীর চিৎকারে স্থানীয়রা এসে যুবককে ধরে পুলিশের সোর্পদ করেন।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়াউল হক জানান, তরুণী বাদী হয়ে শনিবার রাতেই ধর্ষণ চেষ্টার অভিযোগে নারী ও শিশু দমন আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলার প্রেমিক যুবককে গ্রেপ্তার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব