স্বতন্ত্র প্রার্থীর খুলি বৈঠকে নৌকা সমর্থকদের হামলা-ভাংচুর

আনোয়ার হোসেন আকাশ, ঠাকুরগাঁও | ১৮ ডিসেম্বর ২০২১, ২৩:৫২

ছবিঃ সংগৃহীত

আগামী ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঠাকুরগাঁওয়ের ২০টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই ছড়াচ্ছে নির্বাচনীর সহিংসতার উত্তাপ। এবার ঠাকুরগাঁও সদর উপজেলার ২০নং রুহিয়া পশ্চিম ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীর বৈঠক শেষে সেখানে নৌকার প্রার্থীর সমর্থকরা এসে অতর্কিত হামলা চালায়।

হামলায় নারী ও শিশু সহ অন্তত ৮ থেকে ১০ জন আহত হয়েছেন এবং অনেকগুলো চেয়ার ও বাড়ির আসবাপত্র ভাঙচুর করেছেন বলে অভিযোগ উঠেছে। আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আনছারুল হক এই অভিযোগ করেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্বতন্ত্র প্রার্থী আনছারুল হক জানান. খুলি বৈঠক শেষ করে আমি সকলের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছিলাম। এমন সময় নৌকা প্রতীকের প্রার্থী অনিল কুমার সেনের সমর্থকরা ৪০ থেকে ৫০ জন এসে এ অতর্কিত হামলা চালায়। এখানে তারা নারী শিশু সহ আরও ১০ জনকে মারধর করে এবং চেয়ার সহ ঘরের আসবাপপত্র ভাঙচুর করে।

তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, এই যদি হয় সুষ্ঠু নির্বাচনের নমুনা তাহলে আমাদের বলে দেন আমরা নির্বাচন করা বন্ধ করে দেই। আমি এ ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এ বিষয়ে জানতে চাইলে নৌকা মার্কার প্রার্থী অনিল কুমার সেন এর কাছে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি একবার ফোন কেটে দেন। পরে তার মুঠোফোনে আবার কল করা হলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।

রুহিয়া থানার অফিসার ইনচার্জ চিত্ত রঞ্জন রায় বলেন, হামলার খবর পেয়ে তাৎক্ষনিক পুলিশ সেখানে যায়। গিয়ে দেখে চেয়ার ভাংচুর করা হয়েছে। কে বা কারা এমন হামলা চালিয়েছে তা খুঁজে বের করতে পুলিশের অভিযান চলছে। কোন লিখিত অভিযোগ পেলে এবং তদন্ত স্বাপেক্ষে আইনগত ব্যবস্তা গ্রহণ করা হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর