মহেশখালীতে মৃত মহিষের মাংস বিক্রয়কালে পিতা-পুত্র আটক

মিছবাহ উদ্দীন আরজু | ৮ ডিসেম্বর ২০২১, ০৭:২৩

ছবিঃ সংগৃহীত

মহেশখালী উপজেলার বড় মহেশখালীতে মৃত মহিষের মাংস বিক্রি করার সময় পিতাপুত্রকে আটক করেছে মহেশখালী থানা পুলিশ।

জানা যায়, ০৭ ডিসেম্বর (মঙ্গলবার) সকাল ১০ টার সময় উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের নতুন বাজার মাঠ থেকে তাদের আটক করা হয়। মৃত মহিষের মাংস উদ্ধার ক‌রে মাটিতে পুঁতে ফেলা হয়েছে। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্কর্তা (ওসি) মো. আবদুল হাই এর সত্যতা নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন, কুতুবজোম তাজিয়াকাটা এলাকার নুর হাসেম (৬০) ও তার পুত্র মনজুর আহমদ (৩৮)। তারা দীর্ঘদিন ধরে কসাইয়ের কাজ করে আসছিল বলে জানা যায়।

ম‌হি‌ষের মা‌লিক আলী আকবর জানান, মঙ্গলবার ভোরে তার পালিত এক‌টি ম‌হিষ মারা যায়। ম‌হিষ‌টি পুঁতে ফেলার জন্য মে‌য়ের জামাই আবদুল গফুর‌কে দা‌য়ি‌ত্বে দেন শ্বশুর। কিন্তু গফুর লো‌ভের বশবর্তী হ‌য়ে স্থানীয় মনজুর আহমদ‌কে ২০ হাজার টাকার বিনিময়ে ম‌হিষ‌টি বিক্রি ক‌রে দেন। এরপর নতুনবাজার এলাকার কসাইদের সহায়তায় নতুন বাজারে মাংস বিক্রি করছিল তারা।

মহিষের মালিক আলী আকবর মাংস বিক্রিস্থলে উপস্থিত হয়ে মৃত মহিষের মাংস বিক্রয়ের সত্যতা নিশ্চিত করলে; স্থানিয় জনতা উত্তেজিত হয়ে উঠে। উত্তেজিত জনতা বিষয়টি বড় মহেশখালীর চেয়ারম্যান এনায়েত উল্লাহ বাবুলকে জানায়। পরে চেয়ারম্যান ও স্থানিয়রা পুলিশকে খবর দিলে; থানার এস আই মনিষ সরকারের নেতৃত্বে চেয়ারম্যান এর সহায়তায় পুলিশ অভিযান চালিয়ে মাংস বিক্রিকালে দুইজনকে আটক করেছে। তবে মূল কসাইগণ পালাতক।

স্থানিয় সচেতন মহলের দাবি, পালাতক যে কসাইদের সাহায়তায় তারা মৃত মহিষের মাংস বিক্রি করছিল; তাদেরকেও গ্রেপ্তার করে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।

এ ব্যাপারে ম‌হেশখালী থানার অ‌ফিসার ইনচার্জ মোঃ আবদুল হাই জানান, মৃত ম‌হি‌ষের মাংস বিক্রয় করার সময় ২ জন‌কে গ্রেফতার করা হ‌য়ে‌ছে। তা‌দের বিরু‌দ্ধে আইনগত ব্যবস্থার প্রস্তু‌তি চ‌লে‌ছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর