পীরগঞ্জে ইয়াবাসহ আটক দুইজনকে কারাদণ্ড

আনোয়ার হোসেন আকাশ, ঠাকুরগাঁও | ৭ ডিসেম্বর ২০২১, ০৬:২৪

ছবিঃ সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নাজমুল হোসেন (২৬) আপেল (২২) নামে দুই যুবককে ৫০ পিস ইয়াবা সহ গ্রেফতার করেছে ঠাকুরগাঁও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার (০৬ ডিসেম্বর) বিকালে পীরগঞ্জ উপজেলার জগথাঁ বিলডাঙ্গী গ্রাম থেকে নাজমুলকে ও সেনুয়া চৌরাস্তা মোড় থেকে আপেলকে গ্রেফতার করা হয়।

আটক নাজমুল হোসেন জগথাঁ উপজেলার বিলডাঙ্গী গ্রামের সোলেমান আলী ভুট্টুর ছেলে ও আপেল সেনুয়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে।

ঠাকুরগাঁও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ফরহাদ আকন্দের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের অভিযানে আটক নাজমুলের কাছ থেকে ২০ পিস ইয়াবা ও আপেলের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ফরহাদ আকন্দ জানান দুইজনের কাছ ৫০ পিস ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়েছে। ইউএনও স্যার আটক দুইজনকে ভ্রাম্যমাণ আদালতে সাজা দিয়েছেন।

পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেজাউল করিম বলেন ভ্রাম্যমাণ আদালতে মাদকব্যবসায়ী নাজমুল হোসেনকে ১ বছরের সশ্রম কারাদণ্ড ও আপেলকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর