জাওয়াদের প্রভাবে লক্ষ্মীপুরে ৩দিন গুড়ি গুড়ি বৃষ্টি; থাকবে আরও ২ দিন

অ আ আবীর আকাশ | ৭ ডিসেম্বর ২০২১, ০৩:৫৩

ছবিঃ সংগৃহীত

ঘুর্নিঝড় জাওয়াদের প্রভাবে লক্ষ্মীপুর ও পাঁচ উপজেলা রামগঞ্জ রায়পুর কমলনগর-রামগতি ও চন্দ্রগঞ্জ উপজেলার সর্বত্রই রবিবার থেকে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। রাতদিন অবিরাম চলছে একই রকম বৃষ্টি। ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে নিম্ন আয়ের মানুষের। স্থবির হয়ে পড়েছে জনজীবন। রাস্তা ঘাট বৃষ্টিতে ভিজে কাদায় পরিণত হয়েছে। প্রয়োজনে বাড়ি থেকে বের হওয়া দুষ্কর । একাধারে বৃষ্টি লেগে থাকায় কর্মহীন হয়ে পড়েছে বিভিন্ন শ্রেনি পেশার মানুষেরা।

তবে সিএনজি, মিনিবাস, ইজিবাইক নিয়ে বের হলেও যাত্রী পাওয়া যাচ্ছে না বলে বিভিন্ন চালকের সাথে কথা বলে জানা গেছে। এদিকে বিভিন্ন উপজেলার ইটভাটায় বৃষ্টির কারণে কাঁচা ইট ঢেকে রাখতে দেখা যায়। বসে থাকতে হচ্ছে শত শত শ্রমিকদের। এইভাবে বৃষ্টি লেগে থাকলে চরম দুর্ভোগে পড়বে ইটভাটা মালিকরা।

বৃষ্টির কারণে ধান চাষিরা চরম বিপাকে পড়েছে। পাকা ধান কাটতে পারছে না আবার কাটা ধান সংগ্রহ করতে পারছে না কৃষকেরা। ধানক্ষেতে জমে আছে পানি। বিভিন্ন তরিতরকারির খেতে পানি জমে নষ্ট হয়ে যাচ্ছে বীজতলা। বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছেন কৃষকেরা।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় জাওয়াদের বিস্তার ও প্রভাব আরো দুই দিন পর্যন্ত থাকতে পারে। এতে করে দেশের দক্ষিণাঞ্চলসহ কিছু কিছু জেলায় গুড়ি বৃষ্টি হতে পারে। সমুদ্র ও সমুদ্র তীরবর্তী এলাকার জনসাধারণকে সতর্ক থাকতে বলা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর