বিয়ের প্রলোভনে অনৈতিক সম্পর্ক, যুবক গ্রেফতার

আনোয়ার হোসেন আকাশ, রাণীশংকৈল(ঠাকুরগাঁও) | ৪ ডিসেম্বর ২০২১, ০৯:৫২

ছবিঃ সংগৃহীত

বিয়ের প্রলোভনে এক যুবতীর সাথে অনৈতিক সম্পর্ক স্থাপন করার অভিযোগে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মোসাদ্দেক হোসেন নামে এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার সকালে আটক যুবককে জেল হাজতে এবং ঐ যুবতীকে ডাক্তারী পরীক্ষার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা পীরগঞ্জ থানার এস আই সাধন চন্দ্র রায় জানান, উপজেলার কোষারানীগঞ্জ গ্রামের সহিদুল ইসলামের ছেলে মোসাদ্দেক হোসেন বিয়ের প্রলোভনে ছয় মাস ধরে একই এলাকার এক যুবতীর সাথে অনৈতিক সম্পর্ক গড়ে তোলে।

গত বুধবার দুপুরে মোসাদ্দেক ঐ যুবতীর বাড়িতে গেলে এলাকার লোকজন তাকে আটক করে থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মোসাদ্দেক ও ঐ যুবতীকে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় যুবতীর চাচা আসাদুল ইসলাম বাদি হয়ে মোসাদ্দেকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।

পীরগঞ্জ থানা পরিদর্শক (ওসি) জাহাঙ্গীর আলম বলেন অনৈতিক সম্পর্কের অভিযুক্ত মোসাদ্দেককে গ্রেফতার করে জেল হাজতে ও ভিকটিমের ডাক্তারী পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব