ইউপি সদস্যের বিরুদ্ধে সার্টিফিকেট জালিয়াতির অভিযোগ

মুন্সিগঞ্জ প্রতিনিধি | ২৯ নভেম্বর ২০২১, ২২:১৬

ছবিঃ সংগৃহীত

মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলা কুকুটিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য আঃ কাইয়ুম মিন্টুর বিরুদ্ধে সার্টিফিকেট জালিয়াতির অভিযোগ উঠেছে। 

রবিবার (২৮ নভেম্বর) কুকুটিয়া ইউনিয়ন বিবন্দী গ্রামের মোঃ আরিফুল ইসলাম মোল্লা (২৩) নামের এক স্থানীয় যুবক এই অভিযোগ করেন।

সার্টিফিকেট জালিয়াতির অভিযোগ করে তিনি জানান, গত তিন বছর আগে স্থানীয় ইউপি সদস্য আঃ কাইয়ুম মিন্টু'র নিকট তার জন্ম নিবন্ধন ভুল সংশোধনের জন্য জানালে তিনি সত্যতা যাচাই করার জন্য এসএসসি পরিক্ষার সার্টিফিকেটের মূল কপি নিয়ে যায়। তবে ইউপি সদস্য জন্ম নিবন্ধন করতে ব্যর্থ হয় এবং পরবর্তীতে সার্টিফিকেট চাইতে গেলে দেই দিচ্ছি বলে গড়িমসি করতে থাকে। 

বিষয়টি শ্রীনগর উপজেলা আওয়ামী যুবলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাসিম আলী আমিনকে জানানোর পর তিনি দ্রুত সার্টিফিকেট প্রদানের আশ্বাস দেন। তবে গত তিন বছরেও সার্টিফিকেট দিতে পারেনি। 

এসময় আরিফুল ইসলাম মোল্লা তার দীর্ঘ ১০ বছর শিক্ষা জীবনের সনদ ফিরিয়ে দেওয়ার দাবি জানান। তিনি আরও জানায় একজন স্থানীয় ইউপি সদস্য যদি একটা জন্ম নিবন্ধন ভুল সংশোধনের জন্য সার্টিফিকেট জালিয়াতি করতে পারে সে কিভাবে একজন ইউপি সদস্য হওয়ার যোগ্যতা রাখে।

এবিষয়ে অভিযুক্ত ইউপি সদস্য আঃ কাইয়ুম মিন্টুর কাছে জানতে চাইলে তিনি জানান, সার্টিফিকেটি তিনি হারিয়ে ফেলেছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর