পুলিশের পকেটের টাকা ঢোকাতে জোরাজুরি মেয়রের

লক্ষ্মীপুর প্রতিনিধি | ২৯ নভেম্বর ২০২১, ০৩:৪৪

ছবিঃ সংগৃহীত

লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী আচরণবিধি লঙ্ঘন করে ইউপি নির্বাচনে ভোটকেন্দ্রে ঘোরাঘুরি করছেন।

রোববার (২৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ভাদুর ইউনিয়নের উত্তর গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তাকে দেখা যায়।

এ সময় কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত দত্তপাড়া পুলিশ ফাঁড়ির এসআই আলহাজ উদ্দিনকে প্রকাশ্যে টাকা দিতে চেয়েছেন।

এতে পুলিশ কর্মকর্তা আলহাজ উদ্দিন টাকা নিতে না চাইলে মেয়র নিতে জোরাজুরি করেন। তবে শেষ পর্যন্ত পুলিশ কর্মকর্তা টাকা নেননি।

এর আগেই মেয়রসহ জেলা আওয়ামী লীগের সহসভাপতি সফিকুল ইসলাম ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসারের সঙ্গে দেখা করেন। ভোটারদের সঙ্গেও কথা বলেছেন তারা।

এ বিষয়ে রামগঞ্জ পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী সরাসরি সাংবাদিকদের বক্তব্য দেননি। পরে মোবাইল ফোনে কল করলেও তিনি রিসিভ করেননি।

বক্তব্য জানতে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আবু তাহেরকে একাধিকবার ফোন দিলেও সংযোগ পাওয়া যায়নি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা