চতুর্থ ধাপে ইউপির ভোট ২৬ ডিসেম্বর

সময় ট্রিবিউন | ২৪ নভেম্বর ২০২১, ০৯:৪২

নির্বাচন কমিশন-ফাইল ছবি

ঘোষিত তফসিল অনুযায়ী চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণের আগামী ২৩ ডিসেম্বর হওয়ার কথা ছিল। তবে পরিবর্তন করে ২৬ ডিসেম্বর নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২৩ নভেম্বর) নির্বাচন কমিশন সচিব হুমায়ন কবীর খোন্দকার এ তথ্য নিশ্চিত করেছেন।

চতুর্থ ধাপে দেশের ৮৪০টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহেণর জন্য গত ১০ নভেম্বর তফসিল ঘোষণা করে ইসি।

এ বিষয়ে নির্বাচন কমিশন সচিব হুমায়ুন কবীর বলেন, ‘এইচএসসি পরীক্ষার কারণে নির্বাচন কমিশন ২৩ ডিসেম্বরের ভোটের দিনটি পরিবর্তন করা হয়েছে। এক্ষেত্রে ভোটগ্রহণ ২৩ ডিসেম্বরের পরিবর্তে ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।’

আগামী ২ ডিসেম্বর থেকে এইচএসসি পরীক্ষা শুরু হবে। ২৩ ডিসেম্বর সকালে ও বিকেলে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

জানা গেছে, এইচএসসি পরীক্ষার দিনে ভোটগ্রহণের তারিখের বিষয়টি নজরে এলে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সঙ্গে কথা বলেন। পরীক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে ভোটগ্রহণের তারিখ পরিবর্তনের জন্য অনুরোধ করেন শিক্ষামন্ত্রী।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা