হাসপাতালে দুই আনসার সদস্যকে ছুরিকাঘাতকারী গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি  | ৩১ অক্টোবর ২০২১, ০৭:২১

ছবিঃ সংগৃহীত

নোয়াখালী জেনারেল হাসপাতালের ফটকে সিএনজিচালিত অটোরিকশা রাখাকে কেন্দ্র করে হাসপাতালের কর্তব্যরত দুই আনসার সদস্যকে ছুরিকাঘাতকারী মাহফুজুর রহমান খানকে (৩৬) গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের-১১ এর সদস্যরা।

শুক্রবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে কুমিল্লার চৌদ্দগ্রামর চিওড়া বাজারের সিএনজি স্ট্যান্ডের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাহফুজুর রহমান খান নোয়াখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কৃষ্ণরামপুর গ্রামের কুদ্দুছ খানের ছেলে।

শনিবার (৩০ অক্টোবর) দুপুরে নোয়াখালী প্রেস ক্লাবের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে র‍্যাব-১১ সিসিপি ২ এর কোম্পানী কমান্ডার উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, নোয়াখালী জেরারেল হাসপাতালের কর্তব্যরত দুই আনসার সদস্যদকে ছুরিকাঘাতকারীকে বিশেষ অভিযানে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ছুরিকাঘাতে করার কথা স্বীকার করেছে। আসামিকে সুধারাম মডেল থানায় দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, গত মঙ্গলবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় ২৫০ শয্যা বিশিষ্ট নেয়াখালী জেলারেল হাসপাতালের ফটকে অটোরিক্সা রাখাকে কেন্দ্র করে কর্তব্যরত দুই আনসার সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় মাহফুজুর রহমান খান। পরের দিন বুধবার (২৭ অক্টোবর) তাকে প্রধান আসামী করে সুধারাম মডেল থানায় মামলা দায়ের করা হয়। শুক্রবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে আসামীকে গ্রেফতার করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর