বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবক

রাজশাহী প্রতিনিধি | ২৮ অক্টোবর ২০২১, ০২:৩৯

ছবিঃ সংগৃহীত

রাজশাহী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. মিঠুন (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। খবর পেয়ে দুপুরের দিকে নগরীর দামকুড়া থানা পুলিশ যুবকের মরদেহ উদ্ধার করে।

বুধবার (২৭ অক্টোবর) সকালে রাজশাহী নগরী সংলগ্ন পবা উপজেলার চর মাঝাড়দিয়াড়ের হারু মণ্ডলপাড়াসংলগ্ন সীমান্তে এ ঘটনা ঘটে। 

নিহত মো. মিঠুন ওই এলাকার মনজুর হোসেনের ছেলে। পেশায় কৃষক হলেও মিঠুন চরে মোটরসাইকেলের রাইডার হিসেবে কাজ করতেন। তিনি বিএসএফের গুলিতে মারা গিয়ে থাকতে পারেন বলে ধারণা এলাকাবাসীর।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রাজশাহীর-১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আহমেদ জানান, ভারতীয় সীমান্ত থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মিঠুনের মরদেহ পাওয়া যায়। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ নিয়ে পুলিশ আইনি ব্যবস্থা নিচ্ছে। তবে ওই যুবক বিএসএফের গুলিতে মারা গিয়েছেন কি না, এটা নিশ্চিত না হয়ে বলা যাচ্ছে না। 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর