ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত

এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি | ২৩ অক্টোবর ২০২১, ১৭:৪৭

প্রতীকী ছবি

ফরিদপুরের সালথায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত মহিদুল ইসলাম (৩৩) নামে এক ভ্যান চালকের হাসপাতালে মৃত্যু হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মহিদুল উপজেলার ফুকরা গ্রামের ওসমান মিয়ার ছেলে।

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের অফিস সহকারী রফিকুল ইসলাম জানান, শুক্রবার দুপুর আনুমানিক ১২ টার দিকে ফুকরা বাজার এলাকায় ইট ভর্তি লড়ির সাথে ভ্যানের ধাক্কা লেগে ফুকরা গ্রামের মহিদুল ইসলাম গুরুতর আহত হন। তাকে নছিমনে সালথা বাজারে নিয়ে আসলে সালথা বাজারে মোবাইল কোর্ট চলাকালীন সময়ে ইউএনওর নজরে পড়ে। এসময় ইউএনও মোবাইল কোর্ট ছেড়ে গুরুতর আহত মহিদুল ইসলামকে নিজের গাড়িতে করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় বিকালে মহিদুল মারা যান।

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশিকুজ্জামান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, লড়িটি আটক করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা