তিন ছাত্রলীগ নেতার কৌশলেই ধরা পড়েছিলো ইকবাল

কক্সবাজার প্রতিনিধি | ২২ অক্টোবর ২০২১, ১৭:১৫

ছবিঃ সংগৃহীত

কুমিল্লার পূজামণ্ডপে পবিত্র কোরআন শরিফ রেখে বিশৃঙ্খলা সৃষ্টির প্রধান অভিযুক্ত ইকবাল হোসেন পালিয়ে এসে কক্সবাজারের সমুদ্র সৈকতে ঘোরাঘুরি করছিল। প্রথমে তাকে চিনতে পারেন তিন ছাত্রলীগ নেতা। তারা পুলিশকে দিয়ে ধরিয়ে দেন ইকবালকে।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকালে সুগন্ধা পয়েন্টে ইকবাল হোসেনের সঙ্গে দেখা হয় কক্সবাজারে বেড়াতে আসা পর্যটক নোয়াখালীর বেগমগঞ্জের ছাত্রলীগ নেতা মেহেদী হাসান মিশু এবং তার দুই বন্ধু সাজ্জাদুর রহমান অনিক ও তারেক রহমানের সঙ্গে।

ইকবাল হোসেনের ছবি ইন্টারনেটে ভাইরাল হওয়ার ভিত্তিতে তাদের এই যুবককে সন্দেহ হয়। পরে তারা ইকবালের সঙ্গে পরিচিত হন। একপর্যায়ে বন্ধুত্বপূর্ণ সর্ম্পক তৈরি করে কৌশলে কুমিল্লার ঘটনা জানতে চায়। ইকবাল সহজভাবে সব স্বীকার করে। এরপর থেকে ইকবাল হোসেনকে তারা চোখে চোখে রেখে পুলিশে খবর দেন।

কক্সবাজারের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে সমুদ্র সৈকত পাড়ে অভিযান চালিয়ে ইকবাল হোসেন সন্দেহে একজনকে আটক করা হয়েছে। কুমিল্লা জেলা পুলিশ পরিচয় নিশ্চিত করবে।

গত ১৩ অক্টোবর কুমিল্লা শহরের নানুয়া দীঘির উত্তরপাড়ে একটি অস্থায়ী পূজামণ্ডপে পবিত্র কোরআন শরিফ দেখা যায়। এরপর কোরআন শরিফ অবমাননার অভিযোগে ওই মণ্ডপে হামলা চালায় দুর্বৃত্তরা। এদিকে সিসিটিভি ফুটেজ দেখে এই ঘটনার জন্য পুলিশ ইকবাল হোসেনকে শনাক্ত করে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব