নিষেধাজ্ঞা অমান্য করায় ৫৫ জেলে আটক

মুন্সীগঞ্জ প্রতিনিধি | ১৭ অক্টোবর ২০২১, ২৩:৫৪

ছবিঃ সংগৃহীত

মুন্সিগঞ্জের লৌহজংয়ে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় অভিযান চালিয়ে ৫৫ জেলেকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। আটকদের মধ্যে ৩৭ জনকে ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। 

লৌহজং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ জানান, রোববার (১৭ অক্টোবর) ভোর রাত থেকে সকাল ৮টা পর্যন্ত লৌহজংয়ের পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। 

অভিযান পরিচালনার সময় ৫৫ জেলেকে আটক করা হয়। আটকদের মধ্যে ৩৭ জনকে ১৫ দিন করে কারাদণ্ড প্রদান কর হয়। বাকি ১৮ জনের মধ্যে ১৭ জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। ১ জন প্রতিবন্ধী হওয়ায় তাকেও ছেড়ে দেওয়া হয়েছে। 

এ সময় উদ্ধার করা হয় ১ লাখ ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল, ১টি ট্রলার ও ২৫০ কেজি মা ইলিশ। এসব কারেন্ট জাল আগুণে পুড়িয়ে নষ্ট করা হয়। জব্দকৃত ইলিশ ১১টি এতিম খানায় বিলিয়ে দেওয়া হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর