বিদ্যুৎপৃষ্টে চাচি-ভাতিজার মৃত্যু

সময় ট্রিবিউন | ১২ অক্টোবর ২০২১, ০৪:১০

মরদেহ-প্রতীকী ছবি

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় সোমবার সন্ধ্যায় বিদ্যুৎপৃষ্টে চাচি-ভাতিজার মৃত্যু হয়েছে। এঘটনায় মৃতদের উদ্ধার করতে গিয়ে আরও তিনজন দগ্ধ হয়েছেন।

উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের বিলনাদো গ্রামে তারা মারা যান।

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম আতিকুল ইসলাম বুলবুল এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- ওই গ্রামের দেছের আকন্দের ছেলে রফিকুল ইসলাম (৩০) ও চাচি মর্জিনা খাতুন (৫০)। মর্জিনা ওই গ্রামের বাশি আকন্দের স্ত্রী।

চেয়ারম্যান বলেন, কয়েক দিন আগে দেছের আকন্দ ও বাশি আকন্দ বাড়িতে বিদ্যুৎ সংযোগের জন্য আবেদন করেন। পল্লী বিদ্যুৎ অফিসের লোকজন বাড়িতে সংযোগ দিতে যায়। কিন্ত প্রতিবেশী আবুল কাশেম তার বাড়ির ওপর দিয়ে বিদ্যুৎতের তার নিতে বাধা দেওয়ায় বিদ্যুৎ অফিসের লোকজন চলে যায়।  এ অবস্থায় সোমবার সন্ধ্যায় বিকল্প পথে বাড়িতে সংযোগ নিতে রফিক ও মর্জিনা সিমেন্টের খুঁটি মাটিতে পোঁতার সময় ওপর দিয়ে যাওয়া বিদ্যুৎতের তারে লাগে। এতে রফিক বিদ্যুৎস্পৃষ্ট হন। মর্জিনা তাকে উদ্ধারের জন্য তাকে স্পর্শ করলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

তাছাড়া তাদের উদ্ধার করতে গিয়ে সোহাগ (২৫), ইয়াছিন (৩২) ও শহিদুল (৩৫) নামে আরও তিনজন দগ্ধ হন।

খবর পেয়ে পল্লী বিদ্যুৎ অফিস বিদ্যুৎ সরবরাহ বন্ধ করলে তাদের মরদেহ উদ্ধার করা বলে জানান চেয়ারম্যান।

তাড়াশ পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আশরাফ উদ্দিন খান বিষয়টি শুনেছেন বলে জানিয়েছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
জনপ্রিয় খবর