টয়লেটের ট্যাংকি থেকে গৃহবধূর গলা কাটা লাশ উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি | ৮ অক্টোবর ২০২১, ১৯:৩৮

ছবিঃ সংগৃহীত

ফরিদপুরের বোয়ালমারীতে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার পর ওই গৃহবধূর লাশ বাড়ির পেছনের টয়লেটের ট্যাংকির মধ্যে ফেলে রেখে গেছে।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) বিকালে বোয়ালমারী পৌরসভার ৬নং ওয়ার্ডের আঁধারকোঠা গ্রামে এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের কারণ এখনও জানা যায়নি।

নিহত গৃহবধূর নাম নিলুফা ইয়াসমিন (৪০)। তিনি উপজেলার চতুল ইউনিয়নের ধুলপুকুরিয়া গ্রামের ওহাব মোল্যার মেয়ে। নিহতের স্বামী আবুল খায়ের সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত একজন সেনাসদস্য ছিলেন। তিনিও গত বছর মারা যান। 

জানা যায়, নিহতের ছেলে, মেয়ে এবং মা ফোনে নিলুফাকে না পেয়ে নিলুফার মা সন্ধ্যার পর আঁধারকোঠা গ্রামে তার মেয়ের বাড়িতে যান। অনেক খোঁজাখুঁজির পর নিলুফার গলাকাটা লাশ বাড়ির পেছনের দিকে টয়লেটের ট্যাংকির মধ্যে ডুবে থাকাবস্থায় দেখতে পান। 

পরে পুলিশ ফায়ার সার্ভিসের সহযোগিতায় বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান।

এ ব্যাপারে বোয়ালমারী থানার ওসি মোহাম্মদ নুরুল আলম গণমাধ্যমকে বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শুক্রবার ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখনও কোনো মামলা হয়নি। মামলার পর ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনিব্যবস্থা নেওয়া হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব