পূজামণ্ডপের পাশে বসানো যাবে না দোকানপাট: স্বরাষ্ট্রমন্ত্রী

সময় ট্রিবিউন | ৪ অক্টোবর ২০২১, ০২:০৬

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল-ফাইল ছবি

আসন্ন দুর্গাপূজার মণ্ডপ ঘিরে বা এর আশেপাশে কোনও ধরনের মেলা বসানো যাবে না বলে সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

রবিবার (৩ অক্টোবর) সচিবালয়ে আসন্ন দুর্গাপূজায় আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জানানো হয়, এ বছর সারাদেশের ৩১ হাজার ১৩৭টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে। এ উপলক্ষে সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর। পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

সভায় জানানো হয়, পূজামণ্ডপের কাছাকাছি স্থানে অবস্থিত মসজিদগুলোয় আজান ও নামাজের সময় সকল ধরনের কর্মকাণ্ডে বিরতি রাখা হবে।

পূজা চলাকালীন সময় পুলিশি টহল জোরদার থাকবে। কোনও অপতৎপরতা চোখে পড়লে তাৎক্ষনিক ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা বাহিনী। সভায় পুলিশের আইজিসহ বিভিন্ন সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর