ট্রেনে ডাকাতি, ছুরিকাঘাতে দুজনের মৃত্যু

সময় ট্রিবিউন | ২৪ সেপ্টেম্বর ২০২১, ০৯:০৭

আহত রুবেল মিয়াকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে-ছবি সংগৃহীত

ঢাকা থেকে ছেড়ে যাওয়া জামালপুরগামী কমিউটার ট্রেনে ডাকাতের ছুরিকাঘাতে দুজনের মৃত্যু হয়েছে। এঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে ময়মনসিংহের গফরগাঁও রেলওয়ে স্টেশন অতিক্রমের পর ঘটনাটি ঘটে।

জামালপুর জিআরপি থানার উপপরিদর্শক (এসআই) মো. মিলন মিয়া জানান, ট্রেনটি জামালপুর রেলওয়ে স্টেশনে পৌঁছানোর পর ছাদে রক্তাক্ত অবস্থায় তিনজনকে পাওয়া যায়। উদ্ধার করে দ্রুত তাঁদের জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। অপর আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি বলেন, নিহত দুজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তাঁর নাম নাহিদ মিয়া। স্ত্রীকে নিয়ে তিনি জামালপুরে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। নিহত দুজনের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

নিহত নাহিদ মিয়ার স্ত্রী বিপাশা আক্তার বলেন, ট্রেনে ভিড় থাকায় তাঁকে কামরায় রেখে তাঁর স্বামী ছাদে ওঠেন। ময়মনসিংহ স্টেশন ছাড়ার পর তিনি জানতে পারেন, তাঁর স্বামী ডাকাতের কবলে পড়েছিলেন। জামালপুর স্টেশনে পৌঁছার পর স্বামীকে রক্তাক্ত অবস্থায় দেখেন।

আহত রুবেল মিয়া বলেন, গফরগাঁও রেলওয়ে স্টেশন থেকে পাঁচজনের একটি যুবক দল ট্রেনের ছাদে ওঠে। একপর্যায়ে তারা দুই ব্যক্তির মুঠোফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে দুর্বৃত্তরা ওই দুজনকে ছুরিকাঘাত করে। পরে ওই পাঁচ দুর্বৃত্ত ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে নেমে যায়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর