বিএসএফ মার খেয়ে ফের বাংলাদেশে পুশব্যাক

লালমনিরহাট প্রতিনিধি | ২০ সেপ্টেম্বর ২০২১, ১৭:৩০

ছবিঃ সংগৃহীত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্ত থেকে দুই রোহিঙ্গা তরুণ-তরুণীকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। 

শনিবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে পাটগ্রাম রেলস্টেশন থেকে তাদের আটক করা হয় বলে জানায় পাটগ্রাম থানা পুলিশ।

থানা সূত্র আরও জানায়, আটকরা হলেন- মিয়ানমারের মন্ডু জেলার কুরহালি থানার নয়াপাড়া গ্রামের ইলিয়াছ হোসেনের ছেলে আনস (২২) ও একই এলাকার ওসমান গণির মেয়ে সেতুফা বেগম (১৮)। তারা মামাতো-ফুফাতো ভাইবোন।

পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ জানান, তারা ২০১৭ সালে বাংলাদেশে আসেন এবং কক্সবাজারের টেকনাফের একটি রোহিঙ্গা ক্যাম্পে থাকতেন। দুদিন আগে তারা অবৈধভাবে সীমান্ত পথে ভারত হয়ে নেপালে যেতে পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নে আসেন। দহগ্রাম হয়ে তারা ভারতে প্রবেশ করলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের হাতে আটক হন। পরে বিএসএফ তাদের মারপিট করে শনিবার রাতে ফের বাংলাদেশে পুশব্যাক করে।

পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক আরও বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তাদের আবারও রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা করা হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর