নারায়ণগঞ্জে শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ আহত ১২

সময় ট্রিবিউন | ১৪ সেপ্টেম্বর ২০২১, ০০:৪৫

ছবি : ইন্টারনেট

নারায়ণগঞ্জের আড়াইহাজারে শিয়ালের কামড়ে ১২ জন আহত হয়েছেন। রোববার দিবাগত রাত ও ভোরে উপজেলার গোপালদী পৌরসভার রামচন্দ্রদী উত্তর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- মান্নান (৫০), খেজু (৭০), জাহাঙ্গীর (৪৬), মান্নান (৫৮), জুয়েল (২০), সেলিম (৪০), হাওয়া (৪০), রোকেয়া (৬০), জোসনা (৩৫) ও হযরত আলী (৬৫)। বাকিদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানান, রোববার সন্ধ্যার পর থেকে ওই এলাকায় শিয়াল উৎপাত করতে শুরু হয়। একপর্যায়ে রাতে একে একে ১২ জনকে কামড় দেয় শিয়াল। পরে এলাকাবাসী সংঘবদ্ধ হয়ে ধাওয়া দিলে শিয়ালটি পালিয়ে যায়। এরপর সকালে আবার এলাকাবাসীকে আক্রমণ শুরু করে শিয়ালটি। পরে স্থানীয়রা শিয়ালটি মেরে ফেলেন।

আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জাহাঙ্গীর শেখ বলেন, শিয়ালের কামড় খেয়ে ১২ জন চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে আব্দুল মান্নান নামের একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
    ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
  1. অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
    অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২