ফুলপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা - ছেলের মৃত্যু

সময় ট্রিবিউন | ৩ সেপ্টেম্বর ২০২১, ০৫:০২

ছবি : ইন্টারনেট

ময়মনসিংহের ফুলপুর উপজেলার সিংহেশ্বর ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পিতা-পুত্রের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (০২ সেপ্টেম্বর) সকালে উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মোকামিয়া পূর্বপাড়া (বওলাকান্দা) গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন পিতা শুকুর মাহমুদ ওরফে শুর মামুদ (৬০) ও তার ছেলে মিরাস উদ্দিন (২৪)।

জানা যায়, কৃষক শুকুর মাহমুদ ওরফে শুর মামুদ সকালে তার জমিতে কাজ করতে যান। এসময় তিনি বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে স্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেন।

এদিকে, দুপুর হয়ে গেলেও কৃষক শুর মামুদ বাড়িতে না ফেরায় ছেলে গিয়াস উদ্দিন তাকে খুঁজতে বের হয়। আনুমানিক বিকাল ৪টার দিকে তাঁতরাকান্দা মৌজায় তাদের জমিতে মিরাস তার বাবাকে বেহুশ অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে। এমতাবস্থায় বাবাকে বাঁচানোর চেষ্টা করলে ছেলে মিরাস উদ্দিনও বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা