কেরাণীগঞ্জে শোক দিবস উপলক্ষে গণভোজ ও ত্রাণ বিতরণ

কেরানীগঞ্জ প্রতিনিধি | ৩১ আগষ্ট ২০২১, ০৪:২২

ছবিঃ সংগৃহীত

১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে কেরানীগঞ্জ মডেল থানা যুবলীগের উদ্যোগে মিলাদ মাহফিল, আলোচনা সভা, গণভোজ ও ত্রাণ বিতরণ করা হয়েছে। 

সোমবার (৩০ আগষ্ট) উপজেলার আটি পাঁচদোনা স্কুল মাঠে কেরাণীগঞ্জ মডেল থানা যুবলীগ সদস্য মেহেদি হাসান রুমেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ আওয়ামী লীগের আহ্বায়ক ও কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ। 

প্রধান অতিথির বক্তব্যে শাহীন আহমেদ বলেন, ১৫ই আগস্ট ঘাতকচক্র বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশের অগ্রগতিকে ১০০ বছর পিছিয়ে দিয়েছে। বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তলাবিহীন ঝুড়ি থেকে উন্নয়নের রোল মডেল আমাদের বাংলাদেশ। সারা দেশের উন্নয়নের ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেরাণীগঞ্জে পাঁচটি রাস্তা উন্নয়নে এগারোশো কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। বাংলাদেশের কোন উপজেলায় এত বড় বরাদ্দ এর আগে কখনো হয়নি। এসময় তিনি কেরানীগঞ্জের সর্বস্তরের মানুষের পক্ষ থেকে শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। 

এ সময় আরো উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক ও জিনজিরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী সাকুর হোসেন সাকু, শাক্তা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সালাউদ্দিন লিটন সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান এবং আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর