চুয়াডাঙ্গায় ট্রেন লাইনচ্যুত, খুলনার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

সময় ট্রিবিউন | ৩০ আগষ্ট ২০২১, ১৮:১৬

লাইনচ্যুত তেলবাহী ট্যাংকারের বগি উদ্ধারে কাজ চলছে। ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গায় রেলওয়ে পশ্চিম জোনের একটি তেলবাহী ট্যাংকার লাইনচ্যুত হওয়ায় ১২ ঘন্টারও বেশি সময় খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে উদ্ধার কাজ খুলনার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

উথলী রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ আলী জানান, গতকাল রোববার মধ্যরাতে রাত ২টা ৪০ মিনিটের দিকে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী রেল স্টেশনের সামনে লুপ লাইনে তেলবাহী ঐ ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়ে যায়।

তিনি বলেন, খুলনা থেকে ডিজেল নিয়ে নাটোরের উদ্দেশ্যে ৩০টি বগি নিয়ে ট্যাংকারটি ২টা ২০ মিনিটের দিকে উথলী রেলওয়ে স্টেশনে আসে। আরেকটি ট্রেনের ক্রসিংয়ের জন্য ট্রেনটি দুই নম্বর লাইনে নেওয়া হয়। ক্রসিং শেষে ট্রেনটি নাটোরের উদ্দেশে ছাড়ে। দুই নম্বর লাইন থেকে এক নম্বর লাইনে ঢোকার ১৪/১৫ নম্বর পয়েন্ট অতিক্রম করার সময় ১২টা ৪০ মিনিটে পাঁচটি বগি লাইনচ্যুত হয়।

এ ঘটনার পর উথলী রেলওয়ে স্টেশনের পার্শবর্তী দর্শনা, আনসারবাড়িয়া এবং সাবদালপুর স্টেশনে চারটি যাত্রীবাহী ট্রেন আটকা পড়ে আছে।

স্টেশন মাস্টার মোহাম্মদ আলী জানান, উদ্ধার কাজ শেষে খুলনার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বর্তমানে স্বাভাবিক হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর