রংপুরে ছয় বছরের শিশু ধর্ষণ, আসামি গ্রেফতার

সময় ট্রিবিউন | ১১ আগষ্ট ২০২১, ২০:১৬

ফাইল ছবি

রংপুরের পীরগাছায় মোবাইলে গান শোনানোর কথা বলে ছয় বছরের শিশুকে ধর্ষণের মামলায় একমাত্র আসামি তুষার ইমরানকে (১৮) গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার (১১ আগস্ট) সকালে রংপুর র‌্যাব-১৩ এর সদর দফতরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অধিনায়ক কমান্ডার রেজা আহমেদ ফেরদৌস।

তিনি জানান, মঙ্গলবার (১০ আগস্ট) বিকালে র‌্যাব -১৩ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা সদর থানার পূর্ব পাড়া গ্রামের রফিকুল ইসলামের বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তুষার ইমরান উপজেলার ইটাকুমারী ইউনিয়নের নরসিংহ গ্রামের আব্দুল জলিল মিয়ার ছেলে।

এর আগে গত ২৮ জুলাই দুুপুরে তুষার ইমরান পাশের বাড়ির ওই শিশুটিকে মোবাইল ফোনে গান শোনার কথা বলে ডেকে নিয়ে যায়। পরে শিশুটিকে তার নতুন বাড়ির একটি কক্ষে জোরপূর্বক ধর্ষণ করেন। এসময় শিশুটির চিৎকারে ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পরিবারের লোকজন। পরে শিশুটির অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে শিশুটি সেখানে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনায় ৮ আগস্ট শিশুটির বাবা পীরগাছা থানায় এজাহার দেন। এজাহার করার সঙ্গে সঙ্গে বিষয়টি নিয়ে ছায়া তদন্ত শুরু করে র‌্যাব-১৩ । এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকালে তুষার ইমরানকে গাইবান্ধা থেকে গ্রেফতার করা হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছে তুষার ইমরান। তাকে পীরগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব