ফেনীতে স্বর্ণের বার আত্মসাতে ডিবির ওসিসহ ৬ পুলিশ গ্রেফতার

সময় ট্রিবিউন | ১১ আগষ্ট ২০২১, ১৭:১৬

ফাইল ছবি

ফেনীতে স্বর্ণ ডাকাতির অভিযোগে ডিবির ওসি সাইফুল ইসলামসহ ৬ পুলিশ সদস্যকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। গ্রেফতাকৃতদের কাছ থেকে ১৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।

ফেনীর স্বর্ণ ব্যবসায়ী গোপাল কান্তি দাশের দায়েরকৃত ডাকাতির মামলার অভিযোগে মঙ্গলবার (১০ আগস্ট) রাতে অভিযুক্তদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত হল- ফেনী গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর (ওসি) সাইফুল ইসলাম, এসআই মোতোহের হোসেন, মিজানুর রহমান, নুরুল হক, এএসআই অভিজিৎ বড়ুয়া ও মাসুদ রানা।

জেলা পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী জানান, চট্টগ্রামের স্বর্ণ ব্যবসায়ী গোপাল ক্লান্তি দাশের লিখিত অভিযোগের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

তিনি জানান, অভিযোগকারী গত রবিবার (৮ আগস্ট) চট্টগ্রাম হতে ২০টি স্বর্ণের বার নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী ফতেহপুর ফ্লাইওভারের নিচে ফেনী ডিবি পুলিশের একটি দল তার গতিরোধ করে। এ সময় ওসি সাইফুল ইসলামসহ অভিযুক্তরা তার কাছ থেকে স্বর্ণের বারগুলো ছিনিয়ে নেয়।

অভিযোগের প্রেক্ষিতে ঘটনার তদন্ত করে সত্যতা পাওয়া যায়। এসময় অভিযোগকারী চারজনকে শনাক্ত করা হয়। এ চারজনকে জিজ্ঞাসাবাদে অপর দুইজনকে গ্রেফতার করা হয়। আজ বুধবার সকালে তাদের আদালতে প্রেরণ করা হবে বলে জানান জেলা পুলিশ সুপার।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা