পাবজি খেলায় হেরে কিশোরের আত্মহত্যা

সময় ট্রিবিউন | ১৯ জুলাই ২০২১, ১৭:৩১

ছবি : ইন্টারনেট

দিনাজপুরে মোবাইল ফোনে পাবজি খেলায় হেরে মো. মিঠু (১৬) নামে এক কিশোর আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (১৭ জুলাই) দিবাগত রাতের কোনো এক সময় চিরিরবন্দর উপজেলার নশরতপুর ইউপির নশরতপুর গ্রামের কাজীপাড়ায় এ ঘটনাটি ঘটেছে।

মৃত মো. মিঠু (১৬) চিরিরবন্দর উপজেলার নশরতপুর গ্রামের কাজীপাড়ার মোশাররফ হোসেনের ছেলে ও মোজাফ্ফর হোসেনের নাতি।

স্থানীয় শিক্ষক রফিকুল ইসলাম তার নানার উদ্ধৃতি দিয়ে জানায়, রাতের খাওয়া শেষে নিজের শয়ন ঘরে মো. মিঠু (১৬) মোবাইলে গেম খেলতে শুরু করে। খেলায় সে পরাজিত হয়ে রাতের কোনো এক সময় আত্মহত্যা করে। মিঠু মোবাইলে ফ্রি ফায়ার গেমে প্রবল আসক্ত ছিল। ভোরের দিকে তার মা মোর্শেদা বেগম ছেলেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় এবং চিৎকার করে উঠেন। প্রতিবেশীরা চিৎকার শুনে ঘটনাস্থলে আসেন।

পুলিশ সুরতহাল করে মিঠুর মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল হাসপাতালে প্রেরণ করে।

চিরিরবন্দর থানার ওসি সুব্রত কুমার সরকার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা