নেশার টাকা না দেওয়ায় মাকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ছেলে

গাইবান্ধা প্রতিনিধি | ১৫ জুলাই ২০২১, ০১:৪৩

ছবিঃ সংগৃহীত

গাইবান্ধার সদর উপজেলার থানসিংহপুর গ্রামে নেশার টাকা না পেয়ে মা খাতিজা বেগমকে পিটিয়ে হত্যার ঘটনায় মাদকাসক্ত ছেলে সাজ্জাদুল হক শাওন (২৯) কে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার (১৩জুলাই) রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে গাইবান্ধা র‌্যাব-১৩ গ্রেপ্তার করে আসামীকে।

র‍্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ জানান, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আব্দুস সাদেকের ছেলে শাওন দীর্ঘদিন থেকে বিভিন্ন ধরনের মাদকে আসক্ত। সোমবার রাতে শাওন তার মায়ের কাছে নেশা দ্রব্য কেনার জন্য টাকা চায়। টাকা দিতে না চাইলে ক্ষিপ্ত হয়ে তার মা খাতিজা বেগমকে এলোপাথারি মারপিট করতে থাকে। এ সময় বাঁধা দিতে গেলে তার বাবাকেও মারধর করে শাওন। চিৎকারে স্থানীয় লোকজন সেখানে গিয়ে আহত অবস্থায় খাতিজা বেগমকে উদ্ধার করে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে ভর্তি করায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার গভীর রাতে খাতিজা বেগম মারা যান।

এ বিষয়ে গাইবান্ধা সদর থানায় শাওনের বিরুদ্ধে তার বাবা আব্দুস সাদেক একটি মামলা দায়ের করেছেন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা