আশুগঞ্জে সরকারিভাবে বোরো ধান-চাল সংগ্রহ অভিযান শুরু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি | ১১ মে ২০২৪, ১৯:০০

ছবিঃ সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জে সরকারিভাবে ধান- চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে।

শনিবার (১১ মে) দুপুরে আশুগঞ্জ এলএসডির গোডাউনে  আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শ্যামল চন্দ্র বসাকের সভাপতিত্বে ব্রাহ্মনবড়িয়া-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মঈন উদ্দিন প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এ সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন করেন।

এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আব্দুর রউফ, উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোলাইমান মিঞা,  আশুগঞ্জ উপজেলা চাঁতাল মালিক সমিতির সভাপতি জোবায়ের হায়দার বুলু, জহিরুল ইসলাম জারু, হাসান ইমরানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোলাইমান মিঞা  জানান, এবার প্রান্তিক কৃষকদের নিকট হতে ৩২ টাকা কেজি দরে ৪১৭ মে.টন বোরো ধান এবং স্থানীয় মিল মালিকদের নিকট হতে ৪৫ টাকা কেজি দরে ৪৫৫৩১ মে.টন সেদ্ধ চাল  সরকারি ভাবে ক্রয় করা হবে। এ বছরের ৩১ আগস্ট পর্যন্ত ধান-চাল সংগ্রহ অভিযান চলবে।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
    ভোটের ফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যেতে পারেন মমতা
  1. অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
    অবশেষে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত
  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২