শেরপুরে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীদের কর্মবিরতি

শেরপুর প্রতিনিধি | ৫ মে ২০২৪, ১৫:২১

ছবিঃ সংগৃহীত
সারাদেশের ন্যায় পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির মধ্যেকার বৈষম্য দূরীকরণ ও অভিন্ন সার্ভিস কোডের প্রয়োজনে শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্ম বিরতির পালন করেছে পবিসে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীরা।
 
৫ এপ্রিল (রবিবার) শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি অফিসের নিচে সকল কর্মকর্তা ও কর্মচারীগণ এ কর্মবিরতি ঘোষণা ও পালন করেন।
 
ওই সময় উপস্থিত (পবিসের) সকল পার্যায়ের কর্মকর্তা ও কর্মচারীগণ অংশগ্রহণ করে বলেন, পল্লী বিদ্যুৎ সমিতি কর্মকর্তা ও কর্মচারীদের পদমর্যাদা (সরকার ঘোষিত গ্রেডিং ১-২০), ৬ মাস পিছিয়ে পে-স্কেল ও ৫% বিশেষ প্রণোদনা প্রদান, এপিএ বোনাস সমহারে না দেওয়া, লাইনম্যানদের নির্দিষ্ট কর্মঘণ্টা ও কাজের জন্য প্রয়োজনীয় লাইনম্যান ও বিলিং সহকারী প্রদায়ন না করা, যথাসময়ে পদন্নোতি না করা, লাইনক্রু লেভেল-১ ও মিটার রিডার কাম মেসেঞ্জার (চুক্তিভিত্তিক), বিলিং সহকারী (কানামনা) নিয়মিত না করা, স্বারকলিপিতে অংশগ্রহণ করায় ভোলা পবিস এর- এজিএম অর্থকে সাময়িক বরখাস্ত, সিরাজগঞ্জ-২ এর ডিজিএম (কারিগরি) ও এজিএম আইটি কে পল্লী বিদ্যুতায়ন বোর্ডে সংযুক্ত করায় পল্লী বিদ্যুতায়ন বোর্ডের শোষণ, নির্যাতন, নিপীড়ন বন্ধ ও ভবিষ্যতে আধুনিক বিদ্যুৎ ব্যবস্থা গড়ার লক্ষে বাপবিবো/পবিস এ অভিন্ন চাকুরীবিধি বাস্তবায়নের জন্য বিদ্যুৎ ব্যবস্থা সচল রেখে আমাদের এই কর্মবিরতি।
 
শেরপুর পবিস'র কর্মবিরতি পালন
 
এ সময় তারা আরও বলেন, পল্লী বিদ্যুৎ সমিতির এই বৈষম্য দূরীকরণ ও সার্ভিস কোড প্রয়োজনে আমাদের দাবী সমুহ আদায়ে অনির্দিষ্টকালের জন্য এ কর্মবিরতি চলতেই থাকবে এবং প্রয়োজনে আরও জোরদার করা হবে।
 
এই বিষয়ে দ্রুত দাবী বাস্তবায়ন ও বৈষম্য দূরীকরণে ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের কাছে জোর দাবী জানান কর্মবিরতিতে অংশগ্রহনকারী কর্মকর্তা ও কর্মচারীগণ।
 


আপনার মূল্যবান মতামত দিন:


  1. ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
    ইরান ইস্যুতে ট্রাম্পকে সতর্ক করলেন পুতিন
  1. ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
    ইরানে হামলা নিয়ে নতুন পরিকল্পনার খবরে চার বছরের মধ্যে সর্বোচ্চ তেলের দাম
  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
  1. মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে সমাবেশ শুরু
    মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে সমাবেশ শুরু
  1. ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুদ
    ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুদ