ঈদে সড়কে চাঁদাবাজি আদায় চলবে না' - সচিব এবিএম আমিন উল্লাহ নুরী

ফরিদপুর প্রতিনিধি | ৪ এপ্রিল ২০২৪, ১৬:৩৯

ছবিঃ সংগৃহীত
পবিত্র ঈদুল ফিতরে পরিবহন থেকে কোন ধরনের চাঁদাবাজি ও  ঘরমুখো মানুষের কাছ থেকে অতিরিক্ত বাস ভাড়া আদায় করা চলবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব  এবিএম আমিন উল্লাহ নুরী।
 
বৃহস্পতিবার  জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম পরিকল্পনা ২০২৩-২৪ এর আওতায় ঈদযাত্রা ও সড়ক নিরাপত্তা বিষয়ে গণশুনানি ও মতবিনিময় সভায় সভাপতির বক্তব্য দানকালে তিনি বলেন, কোন অবস্থাতেই কোন জায়গায় বাস ভাড়া বৃদ্ধি করা যাবে না। এছাড়া সড়কে কোন ধরনের চাঁদাবাজি বরদাস্ত করা হবে না।
 
যেকোনো সময় যেকোনো পরিস্থিতির জন্য তৈরি থাকবে প্রশাসন। সিগন্যাল ভঙ্গ করে কোন গাড়ি সড়কে চলতে পারবেনা। কোথাও কোন ধরনের ব্যত্যয় ঘটলে তাৎক্ষণিক ৯৯৯ নম্বরে ফোন দিতে অনুরোধ করেন তিনি। ঈদযাত্রা নির্বাহ করতে সরকারের বিভিন্ন দপ্তর কাজ করবে বলে জানান তিনি।
 
এসময় ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার, পুলিশ সুপার মো. মোর্শেদ আলম, সড়ক ও জনপদ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মিন্টু রঞ্জন দেবনাথ, নির্বাহী প্রকৌশলী মো. ইমরান ফারহান সুমেল , ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান হাবিবুর রহমান, ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী , ফরিদপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু ফয়েজ , নারী নেত্রী আসমা আক্তার মুক্তা, ফরিদপুরের টিভি ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা সহ বিভিন্ন  দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 


আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব