কিশোরগঞ্জের হোসেনপুরে মসজিদের অজুখানা থেকে নবজাতক উদ্ধার

কিশোরগঞ্জ প্রতিনিধি | ৪ এপ্রিল ২০২৪, ১৬:১৮

ছবিঃ সংগৃহীত

কিশোরগঞ্জের হোসেনপুরে মসজিদের অজুখানা থেকে এক নবজাতক উদ্ধার করা হয়েছে। বুধবার (৩ এপ্রিল) রাতে উপজেলার শাহেদল ইউনিয়নের বাসুরচর গ্রামের মসজিদের অজুখানা থেকে  শিশুটিকে উদ্ধার করা হয়।

পরে উদ্ধারকৃত নবজাতক কে চিকিৎসার জন্য হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা যায়, রাতে কে বা কারা শিশুটিকে মসজিদের অজুখানায় রেখে চলে যায়। এক পর্যায়ে কান্নার আওয়াজ শুনে আশপাশের লোকজন সেখানে গিয়ে শিশুটি কে পড়ে থাকতে দেখে হোসেনপুর থানায় খবর দিলে পুলিশ সহ স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে।

হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকো সংবাদ মাধ্যম কে জানান, ছেলে শিশুটিকে রাত প্রায় ১টার দিকে আমাদের হাসপাতালে হোসেনপুর থানা পুলিশের সহযোগিতায় নিয়ে আসা হয়। শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। সেই সঙ্গে নিবির পরিচর্যার জন্য দুধের ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে হাসপাতালে ভর্তি থাকা শিশুটির সার্বক্ষণিক পরিচর্যার জন্য হাসপাতালের নার্সদের দায়িত্ব দেওয়া হয়েছে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর