ভৈরবে রেলের টিকিট কালোবাজারী চক্রের ১ সদস্য আটক

কিশোরগঞ্জ প্রতিনিধি | ৩ এপ্রিল ২০২৪, ১২:১৮

ছবিঃ সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরব রেল ষ্টেশন থেকে মো. রবিন (১৯) নামের রেলের টিকিট কালোবাজারী চক্রের এক সদস্য কে আটক করেছে র‍্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের সদস্যরা।

র‍্যাব জানায় গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার (০২ এপ্রিল) দুপুর আনুমানিক ২টার সময় র‍্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট মোঃ ফাহিম ফয়সাল এর নেতৃত্বে একটি দল কিশোরগঞ্জ জেলার ভৈরব  রেলওয়ে স্টেশনে এক অভিযান পরিচালনা করে। এতে ওই ব্যক্তি আটক হন। এসময় তার কাছ থেকে ২২ (বাইশ) টি অগ্রিম রেলযাত্রার টিকিট ও কালো বাজারী করে টিকিট বিক্রয়ের নগদ ৫০০ টাকা এবং  টিকিট বিক্রয়ের কাজে ব্যবহৃত ০২টি মোবাইল জব্দ করা হয়।

পরবর্তীতে সে দীর্ঘদিন যাবৎ ভৈরব রেলওয়ে স্টেশনে অবৈধভাবে রেলের টিকিট কালো বাজারী করে আসছিল মর্মে  স্বীকার করে।

আটককৃত  টিকিট কালোবাজারী চক্রের সদস্য রবিন কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে টিকিট কালোবাজারী চক্রের একজন সক্রিয় সদস্য। উক্ত ব্যক্তি টিকিট কালোবাজারী করার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে প্রতিনিয়ত অভিনব কৌশল অবলম্বন করতো। 

উক্ত ঘটনায় অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে ভৈরব রেলওয়ে থানায় মামলা দায়ের র্পূবক তাকে ভৈরব রেলওয়ে থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রহিয়াছে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা