বৈধ কাগজপত্র না থাকায় পীরগঞ্জে দুই অবৈধ ডায়াগনষ্টিক সেন্টার বন্ধ 

আনোয়ার হোসেন আকাশ | ৪ মার্চ ২০২৪, ১০:৪০

বৈধ কাগজপত্র না থাকায় পীরগঞ্জে দুই অবৈধ ডায়াগনষ্টিক সেন্টার বন্ধ 
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বৈধ কাগজপত্র না থাকায় এ্যাপোলো ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টার ইউনিট- ২ ও হিমালয় ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টার সহ দুইটি ডায়াগনষ্ঠিক সেন্টার বন্ধ করার ও চিকিৎসা সেবা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম।
 
রোববার (৩ মার্চ) দুপুরে ভ্রাম্যমান অভিযান চালিয়ে এসব ডায়াগনষ্টিক সেন্টার বন্ধের নির্দেশ দেন তিনি।
 
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল জব্বার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আব্দুর রহমান সোহান, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা উপস্থিত ছিলেন।
 
উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী নিবন্ধন বিহীন ডায়াগনষ্টিক সেন্টার গুলোতে অভিযান চালানো হয়েছে। এ্যাপোলো ডিজিটাল ডায়াগষ্টিক সেন্টার ইউনিট- ২ ও হিমালয় ডিজিটাল ডায়াগনষ্টিক সেন্টারের বৈধ কাগজপত্র না থাকায় তাদেরকে চিকিৎসা সেবা থেকে বিরত থাকতে বলা হয়েছে এবং ডায়াগনিষ্টক সেন্টার দুটি আপাতত বন্ধ করে দেয়া হয়েছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
 
এদিকে অভিযানের খবর জানতে পেরে বিভিন্ন ডায়াগনষ্টিক সেন্টার ও ক্লিনিক বন্ধ করে পালিয়ে যান ডায়াগনষ্টিক সেন্টার ও ক্লিনিকের মালিকরা।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর