ভালুকায় অটোরিকশার চাপায় প্রাণ গেল শিশুর

ময়মনসিংহ প্রতিনিধি | ৭ ফেব্রুয়ারী ২০২৪, ১৯:১৭

ভালুকায় অটোরিকশার চাপায় প্রাণ গেল শিশুর
ময়মনসিংহের ভালুকায় রাস্তা পারাপারের সময়  জান্নাত আরা (৭) নামে প্রথম শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
 
বুধবার (৭ জানুয়ারী) সকালে ভরাডোবা-ঘাটাইল সড়কে উপজেলার নারাঙ্গী চৌরাস্তা নামক স্থানে ঘটনাটি ঘটে। 
 
নিহত জান্নাত আরা উপজেলার মেঞ্জেনা গ্রামের জুলহাস উদ্দিনের মেয়ে। সে নারাঙ্গী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী।
 
ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত জান্নাত আরা চাচা এমরান মিয়ার সাথে স্কুলে যাচ্ছিলো। এসময় চাচা এমরান মিয়ার সাথে আরও দুই শিশু ছিল। ভরাডোবা-ঘাটাইল সড়কে নারাঙ্গী চৌরাস্তা নামক স্থানে আসতেই জান্নাত চাচার হাত ছেড়ে রাস্তা পার হতে দৌড় দেয়। এসময় একটি ব্যাটারীচালিত অটোরিকশা তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত মৃত ঘোষণা করেন। 
 
ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম, মরদেহ উদ্ধার করে পরিবারের আবেদনের প্রেক্ষিতে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনা আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা