বালিয়াডাঙ্গীতে  আমগাছ কেটে ফেলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১

আনোয়ার হোসেন আকাশ | ৩ ফেব্রুয়ারী ২০২৪, ১৯:৫৭

বালিয়াডাঙ্গীতে  আমগাছ কেটে ফেলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১
জমি বিরোধে শত্রুতার জেরে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে একটি আমবাগানের ১৩৬টি আমগাছ কেটে ফেলার ঘটনায় মামলা হয়েছে। মামলার প্রধান আসামী রমজান কাজীকে গ্রেপ্তার করেছে শনিবার বিকালে কারাগারে পাঠিয়েছে পুলিশ। 
 
শুক্রবার রাতে উপজেলার রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নের নুনতোর গ্রাম থেকে তাকে আটক করা হয়। বিষয়টি বালিয়াডাঙ্গী থানার ওসি ফিরোজ কবির নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার রাতে আমবাগান মালিক ইলিত চন্দ্র সিংহ অরফে রাতিয়া ৬ জনকে আসামী করে মামলা দায়ের দায়ের করেন।  
 
গ্রেপ্তার হওয়া রমজান কাজী রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নের নুনতোর গ্রামের গ্রামের আবুল কালামের ছেলে। 
 
জানা গেছে, ভানোর ইউনিয়নের ডাঙ্গীপাড়া গ্রামের ইলিত চন্দ্র সিংহ অরফে রাতিয়ার সাথে প্রতিবেশী রাণীশংকৈল উপজেলার নুরতোর গ্রামের আবুল কালামের ছেলে রমজান কাজীর সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হলেও বিষয়টি সমাধান হয়নি। 
 
গত বৃহস্পতিবার রাতে বাড়িতে ছিলেন না রাতিয়া। এই সুযোগ রমজান কাজী তার লোকজন দিয়ে ৬১ শতাংশ জমিতে লাগানো আম বাগানের ১৩৬টি আমগাছ কেটে ফেলেছে মামলায় অভিযোগ করা হয়েছে। এতে রাতিয়া ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে মামলায় অভিযোগ করেন রাতিয়া। 
 
গ্রেপ্তর হওয়ার আগে রমজান কাজী দাবি করেছিলেন, দুই বছর আগে জমির মালিক মাইকেলের কাছ থেকে জমি কিনেছেন তিনি। ওই বাগানের জমির মালিক তিনি। এখন জমি দখল দিতে হবে, তাই নিজেরাই গাছ কেটে ঘটনা অন্যদিকে প্রবাহিত করার হচ্ছে। স্থানীয়ভাবে বসা মীমাংসাগুলোতে তার পক্ষে রায় পেয়েছিলেন। 
 
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির বলেন, বাগানের আমগাছ কাটার ঘটনায় ৬ জনকে আসামী করে থানায় মামলা হয়েছে। মামলার পর পুলিশ আসামী রমজান কাজীকে গ্রেপ্তার  করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। 


আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা