নালিতাবাড়ীতে গলাকাটা মরদেহ উদ্ধার

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি | ২৬ জানুয়ারী ২০২৪, ২১:২৬

নালিতাবাড়ীতে গলাকাটা মরদেহ উদ্ধার
শেরপুরের নালিতাবাড়ীতে শাহ কামাল (৩৫) নামের এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
 
শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে উপজেলার যোগানিয়া ইউনিয়নের বাইটকামারী এলাকার লোহার ব্রীজ সংলগ্ন হরে খালের পাড় থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। নিহত শাহ কামাল ওই এলাকার মৃত জুবেদ আলীর ছেলে।
 
থানা পুলিশ জানায়, শুক্রবার সকালে উপজেলার যোগানিয়া ইউনিয়নের বাইটকামারী কুত্তামারা এলাকার লোহার ব্রীজ সংলগ্ন হরে নামক খালের পাড়ে একটি গলাকাটা মরদেহ দেখতে পেয়ে নালিতাবাড়ী থানায় খবর দেয় এলাকাবাসী। পুলিশ ঘটনাস্থলে গিয়ে শাহ কামাল নামের ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
 
নিহতের স্ত্রী শেফালী বেগম জানান, তার স্বামী শাহ কামাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে বাড়ির পাশের গড়াকুড়া বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। রাতে তিনি আর বাড়ি ফেরেনি। পরে শুক্রবার সকালে হরে খালের পাড়ে তার লাশ পাওয়া যায়।
 
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভুঁইয়া জানান, খবর পেয়ে নিহত শাহ কামালের মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি ও ময়নাতদন্তের জন্য শেরপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। একইসাথে এই ঘটনার তদন্ত চলছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে বলেও ওসি জানান।


আপনার মূল্যবান মতামত দিন:


  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা