তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত

তাসনোভা নাছরিন নিশু, ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি | ২৫ জানুয়ারী ২০২৪, ১৮:০০

তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত

ময়মনসিংহের তারাকান্দায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পিছনে ধাক্কা দিয়ে ধুমড়েমুচড়ে যাওয়া মাহিন্দ্রের এক যাত্রী নিহত হয়েছে। ঘটনাস্থলে নিহত ব্যাক্তি ফুলপুর উপজেলার রুপসি ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের মোঃ নূরুল ইসলামের পুত্র আনিছুর রহমান (৩০)।

দূর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকাল ৬ টায় ময়মনসিংহ -হালুয়াঘাট আঞ্চলিক সড়কের গোপালপুর খামারবাজার নামক স্থানে।

পুলিশ জানায়, ময়মনসিংহ -হালুয়াঘাট আঞ্চলিক সড়কের গোপালপুর খামারবাজার নামক স্থানে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি রাসায়নিক সার ভর্তি ট্রাকের পিছনে ময়মনসিংহ থেকে ফুলপুরগামী মাহিন্দ্র ধাক্কা দিলে ধুমড়েমুচড়ে যাওয়া মাহিন্দ্রের যাত্রী আনিসুর রহমান (৩০) ঘটনাস্থলেই নিহত হয়।এই ঘটনায় সামান্য আহত হয়েছেন আরও কয়েকজন যাত্রী।

ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন তারাকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ ওয়াজেদ আলী। তিনি জানান, দূর্ঘটনায় নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। দূর্ঘটনাকবলিত যানবাহন দুটিও থানা পুলিশের হেফাজতে রয়েছে। আইনানুগ প্রক্রিয়া চালু রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
    পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী
  1. যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
    যুবলীগ সভাপতির খুনীকে বানানো হল স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
  1. ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
    ৭ নভেম্বর পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা : বিজিএমইএ
  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব