গাইবান্ধায় প্রতিপক্ষকে ফাঁসাতে নিজ ঘরে আগুন, থানায় অভিযোগ দায়ের

ফয়সাল রহমান জনি, গাইবান্ধা প্রতিনিধি | ১৬ জানুয়ারী ২০২৪, ১৮:০৬

গাইবান্ধায় প্রতিপক্ষকে ফাঁসাতে নিজ ঘরে আগুন, থানায় অভিযোগ দায়ের
গাইবান্ধার সুন্দরগঞ্জে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজ ঘরে আগুন লাগানোর অভিযোগ উঠেছে রুহুল হান্নান রুজাগংদের বিরুদ্ধে।
 
মঙ্গলবার (১৬ জানুয়ারি) এ বিষয়ে সুন্দরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন আইবুল খন্দকার।
 
অভিযোগ সূত্রে জানা যায়, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শান্তিরাম ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মৃত.নবাব আলী খন্দকারের পুত্র আইবুল খন্দকারগং ও একই এলাকার মৃত.রওশন আলী খন্দকার এর পুত্র রুহুল হান্নান রুজাগংদের সাথে দীর্ঘদিন থেকে জমি সংক্রান্ত ঝামেলা চলে আসছিল।
 
সোমবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৭.৩০ টায় প্রতিপক্ষ রুহুল হান্নান রুজাগং তাদের নিজ ভাঙ্গা ঘরে আগুন লাগিয়ে আইবুল খন্দকারগংদের ফাঁসানোর চেষ্টা করেছেন দাবী আইবুল খন্দকারের।
 
পরে স্থানীয়দের সহযোগীতায় ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
 
স্থানীয় একাধিক ব্যক্তি জানান, রুহুল হান্নান রুজার বাড়ি চারপাশ ঘেরা সেখানে বহিরাগত কেউ আগুন লাগানোর প্রশ্নই আসে না। বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি।
 
ঘটনার বিষয়ে প্রতিপক্ষ রুহুল হান্নান রুজার সাথে কথা হলে তিনি জানান, আমি ৬/৭ মাস থেকে বাইরে থাকি। নিজেদের ঘরে আগুন আমি কেন লাগাবো!
 
সচেতন মহল বলছেন, জমিজমা সংক্রান্ত সমস্যার সমাধানের জন্য আইন আদালত আছে। সমাজে এভাবে বিশৃঙ্খলার সৃষ্টিতে শান্তি বিনষ্ট করে। প্রশাসন তৎপর হলে সঠিক তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে ঘটনার আসল রহস্য।
 
ঘটনার বিষয়ে প্রতিপক্ষ রুহুল হান্নান রুজার সাথে কথা হলে তিনি জানান, আমি ৬/৭ মাস থেকে বাইরে থাকি। নিজেদের ঘরে আগুন আমি কেন লাগাবো!


আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর